গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:’হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগান নিয়ে গফরগাঁও উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে শোভাযাত্রা ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সাথে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শিখানো হয়।
গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন.এম আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবু বক্কর সিদ্দিক, জনস্বাস্থ্য প্রকৌশলী ছাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
গফরগাঁওয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
আরো খবর
Continue to the category


