গফরগাঁও (ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে মুক্তিযুদ্ধকালীন সময়ে পাক-হানাদার বাহিনীর সাথে মশাখালী রেলব্রিজ এলাকায় ইতিহাসখ্যাত যুদ্ধে নিহত পাঁচ শহীদের গণকবর জিয়ারত করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম।
রোববার (২৫ মে) বিকেলে
মশাখালী ইউনিয়নের শিলা নদীর পাড়ে অবস্থিত পাঁচ শহীদের কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও তিনি মশাখালী ইউনিয়নের সাবেক সভাপতি হিরন শাহ এবং শাহ সূফী মিশকিন (রহ:)
এর কবর জিয়ারত করে আত্মার মাগফিরাত কামনা করেন।
মহান মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহের গফরগাঁও
উপজেলায় আলোচিত মশাখালী ইউনিয়নের রেলব্রিজ এলাকায় অনুষ্ঠিত হানাদার বাহিনীর সাথে সেই যুদ্ধে শহীদ হন পাঁচ বীর মুক্তিযোদ্ধা।
পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম চমক ফকির জানান,২০০৩ সালে বিএনপির সাবেক আহবায়ক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক এই শহীদদের বীরত্বপূর্ণ অবদানকে স্মরণ করে শিলা নদীর পাড়ে শায়িত পাঁচ শহীদের গণকবর সংস্কার করেন এবং রাস্ট্রীয়ভাবে বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের কর্মসূচি পালন করেন।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানরা যেখানে শায়িত আছেন তাদের গণকবর সংরক্ষণ করে বীরত্বপূর্ণ অবদানের কথা ইতিহাসের পাতায় তুলে আনতে হবে।
এই কর্মসূচিতে সফরসঙ্গী হিসেবে ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা উলামা দলের সাবেক সভাপতি ক্বারী এখলাস উদ্দিন বাবুল,পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক,
গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ মাস্টার, ফখরুল হাসান, বিএনপি নেতা ডাক্তার মাহবুবুর রহমান মোহন,পৌর বিএনপির সাবেক সদস্য জয়নাল আবেদীন চাঁনু,পাগলা থানা আহ্বায়ক কমিটির সদস্য ডাক্তার মান্নান,মোসাদ্দেক হোসেন মানিক,এসকে বাচ্চু, ফেরদৌস মেম্বার,
পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সায়েম,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল ইসলাম ইমন,জেলা যুবদলের সদস্য সারোয়ার আলমসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।



