গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল,কলেজ,মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ জুন) দুপুর গফরগাঁওয়ে জেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ -১০ গফরগাঁও আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এস.এম.মোমতাজ উদ্দিন।গফরগাঁও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলা উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গফরগাঁও সরকারি কলেজ অধ্যক্ষ আবু ইউসুফ মো.শহীদুল্লাহ,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমির সালমান রনি,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক,পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন,গফরগাঁও থানার ওসি মো.মনিরুজ্জামান প্রমুখ।




