ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিন সানডে অভিযান

গফরগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিন সানডে অভিযান

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযানহ শুরু হয়েছে।যেখানেই আমি,সেখানেই পরিচ্ছন্নতা এই শ্লোগান নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে ক্লিন সানডে,ক্লিন ময়মনসিংহ, ক্লিন গফরগাঁও কর্মসূচি ঘোষণা করা হয়।পরিচ্ছন্ন ময়মনসিংহ গঠন কর্মসূচির আওতায় জেলা প্রশাসনের আহবানে ক্লিন সানডে নামে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালনা করা হবে।
আজ রোববার দুপুরে গফরগাঁও উপজেলার তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে শিক্ষার্থীরা নিজ বিদ্যালয় প্রাঙ্গণ,ক্লাসরুম,টেবিল,চেয়ার,বেঞ্চ,ইলেকট্রিক পাখা পরিচ্ছন্ন অভিযানে অংশ নেয়। উপজেলা প্রশাসন এই কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের এই বার্তা পৌঁছে দিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কর্মকর্তা মোস্তফা কামাল,একাডেমিক কর্মকর্তা মো.নাসির উদ্দিন,প্রতিষ্ঠানের প্রধান নুরুন্নাহার,সহকারী শিক্ষক শহিদুল ইসলামসহ বিদ্যালেয়র শিক্ষকবৃন্দ।পরিচ্ছন্নতা অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার এন.এম.আব্দুল্লাহ-আল-মামুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,শুধু ক্লাশরুমের মধ্যে এই পরিচ্ছনাতা সীমাবদ্ধ রাখলে হবেনা, নিজের আশপাশ এবং বাড়িতেও এই চর্চা অব্যাহত রাখতে হবে। পরে তিনি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে শিক্ষার্থীদের খেলার জন্য ফুটবল উপহার দেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular