গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃবাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)গফরগাঁও উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।শনিবার ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাসের দপ্তর থেকে ৭ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এতে সভাপতি পদে আজিজুল হাকিম কাঞ্চন,সহসভাপতি নূরে আলম,সহসভাপতি জনি রহমান,সাধারণ সম্পাদক এস.এম.আজমল হুদা,সহ সম্পাদক রিয়াদ আরেফিন,সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম,দপ্তর সম্পাদক রিয়াদ সরকার।জেলা জাসাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত কমিটিকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা বরাবর জমা দিতে হবে।নবনির্বাচিত সভাপতি আজিজুল হাকিম কাঞ্চন ও সাধারণ সম্পাদক এস.এম.আজমল হুদা জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয়তাবাদী চেতনাকে সমুন্নত রেখে গফরগাঁওয়ে জাসাসকে আরও সুসংগঠিত ও গতিশীল করা হবে।সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তৃণমূলে দলকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য।




