গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁও পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ জুন) দুপুরে গফরগাঁও পৌরসভার কার্যালয়ে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এন. এম.আব্দুল্লাহ-আল-মামুন।পরামর্শ সভায় মুল প্রজেক্ট উপস্থাপন করেন পিডিআরসি এর প্রধান নির্বাহী অফিসার সারোয়ার হোসেইন।বক্তব্য রাখেন,পৌর নির্বাহী কর্মকর্তা আরিফ আকন্দ,পৌর প্রকৌশলী মো. মিজানুর রহমান,বিএন পির নেতৃবৃন্দের মধ্যে শেখ মো. ইসহাক,মো. ফজলুল হক,শাহ আবদুল্লাহ আল মামুন পৌরবাসীর অংশীজন হিসেবে আরো বক্তব্য রাখেন,সাংবাদিক সাব্বির কামাল,মতিউর রহমান, মোফাজ্জল আনসারী,প্রভাষক আরশাদ আসাদ
সভাপতির বক্তব্যে এন.এম.আব্দুল্লাহ-আল-মামুন বলেন,এখানে হাজারো সমস্যা রয়েছে,যা সমাধানের জন্য পৌরসভার নাগরিকদের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি। আপনারা আমাকে সহযোগিতা করেন আমি সমস্যা সমাধানে কাজ করবো।




