গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে কলেজ মাঠে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০(গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও)আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
কলেজ অধ্যক্ষ মো. আব্দুল খালেকের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি শিক্ষানুরাগী শামীমা সুলতানা।
বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক হাছিনুন নাহার,প্রভাষক সাব্বির কামাল প্রমুখ।
নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি বলেন, আমার জীবনের সেরা সময় শিক্ষা জীবনের কথা আজো আমি গর্ব করে বলে থাকি।তোমাদেরকে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষায় সমানভাবে এগিয়ে যেতে হবে।এই কলেজের অবকাঠামোগত উন্নয়ন,সুযোগ সুবিধার বিষয় সরকারের পক্ষে আমি নজর রাখব।তোমরা সেরা হবার স্বপ্ন দেখো,ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করো।আগামী দিন ঐতিহ্যের গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণের চেষ্টা করব।
নবীন বরণ অনুষ্ঠানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে কলেজের শিক্ষার্থীরা।



