ঢাকা  শুক্রবার, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধগাজীপুরে দিনদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

গাজীপুরে দিনদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার

গাজীপুর মহানগরীর ভারারুল বটতলা এলাকায় হযরত আলী নামে এক মুদি দোকানের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হযরত আলী (৩৮) গাজীপুর মহানগরীর ভারারুল বটতলা এলাকার আজিম উদ্দিনের ছেলে। তার মরদেহ শহীদ তাজউদ্দীন হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতদের ভাতিজা জুনায়েদ হোসেন বলেন, আমার চাচা একজন ব্যবসায়ী। তিনি বাড়ির পাশেই মুদি দোকানে ব্যবসা করেন নিজের জায়গায়। নিজের জমিতে স্থাপনা করতে চাইলে দুইমাস আগে স্থানীয় চাঁদাবাজরা চাঁদা দাবি করে। চাচা চাঁদা দিতে অস্বীকার করেন। কাজ শুরু করলে ৫-৬ এসে মিস্ত্রির হাতে কোপ দিয়ে আহত করে। এ ঘটনায় আমার চাচা থানায় অভিযোগ দিয়েছে। এরপর থেকে তারা চাচাকে কাফনের কাপড় কিনে রাখতে বলে। যা ফোনে রেকর্ডিং রয়েছে।

জুনায়েদ বলেন, রোববার বিকালে চাচা দোকানে বসা ছিল। এমন সময় চাঁদাবাজরা দলবল নিয়ে চাচার ওপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে। দোকানের ক্যাশে হাত দিয়ে টাকা লুট করার চেষ্টা করে। এ সময়ে চাচা তাদের বাধা দিয়ে তাকে চাকু দিয়ে আঘাত করলে ফুসফুসে ও গলায় আঘাত লেগে দোকানের মধ্যেই সঙ্গাহীন হয়ে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আমহদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular