ঢাকা  শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিরোনামগুম খুনের বিচার চাইলো ভয়েড

গুম খুনের বিচার চাইলো ভয়েড

সুমন দত্ত: বাংলাদেশে আওয়ামীলীগের শাসনে গুম হওয়া ব্যক্তি ও তাদের পরিবার সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ভয়েস অব এনফোর্সড ডিজাপিয়ার্ড পার্সন সংক্ষেপে ভয়েড নামে একটি সংগঠন। গুম হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, গুম খুনে জড়িতদের বিচার এবং ফ্যাসিস্ট আওয়ামী আমলের সকল দমন পীড়ন ও নিবর্তনমূলক আইন অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়েছে।

সোমবার (২১ এপ্রিল ২০২৫) জাতীয় প্রেসক্লাবের এক সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের চীফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন জামায়েত ইসলামী প্রয়াত আমির গোলাম আযমের ছেলে আবদুল্লাহ হিল আমান আযমী। ও এবি পার্টি চেয়ারম্যান ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তাজুল ইসলাম বলেন, বাংলাদেশে যেসক গুম হত্যা হয়েছে তার মাস্টার মাইন্ড ছিলেন পলাতক শেখ হাসিনা। তাকে ফিরিয়ে এনে বিচার করা হবে। নতুন বাংলাদেশ হবে ভয় মুক্ত, কেউ কাউকে অনুসরন করবে না। কাউকে অপহরণ করবে না। সবার কথা বলার অধিকার থাকবে। অপরাধীদের আন্তর্জাতিক মানের বিচার করব আমরা।

সংগঠনের দাবি

১.সংবিধান ও মানবাধিকার পরিপন্থি সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০১৩ বাতিল করতে হবে।

২. বিনা বিচারে হত্যা করা মানবাধিকারের চরম লঙ্ঘন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

৩. মিথ্যা মামলায় বন্দি সব ব্যক্তির অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই। অ্যান্টি টেরোরিজম কালো আইনে সব মিথ্যা মামলা অবিলম্বে নিঃশর্ত প্রত্যাহার করতে হবে।

৪. গুমের শিকার ব্যক্তিদের সন্ধান নিশ্চিত করতে হবে এবং পরিবারকে যথাযথ তথ্য দিতে হবে।

৫. রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে দায়ের করা সব মিথ্যা মামলা অবিলম্বে ও নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে। সন্ত্রাসবিরোধী কালো আইনে বন্দিদের মুক্তি দিতে হবে।

৬. বেআইনি গুমের শিকার সব ব্যক্তির পুনর্বাসনের জন্য আলাদা সরকারি বিভাগ গঠন করতে হবে অথবা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসতে হবে।

৭. গুমের শিকার ব্যক্তিদের আজীবন পেনশন ও চিকিৎসা সহায়তা দিতে হবে।

৮. গুম, বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

৯. র‍্যাব, ডিজিএফআই, সিটিটিসি-সহ বিভিন্ন বাহিনীর দ্বারা সংঘটিত গুম, বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের দায় স্বীকার করে সরকারকে আনুষ্ঠানিক শ্বেতপত্র প্রকাশ করতে হবে।

১০. এসব অপরাধগুলোর সব সরকারি নথি প্রকাশ করতে হবে, যাতে সত্য জনগণের সামনে আসে।

১১. রাষ্ট্র ও রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ভিকটিমদের পরিবার ও পুরো জাতির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular