ঢাকা  রবিবার, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনগোপনে চলছে শাকিবের 'প্রিন্স' সিনেমার শুটিং

গোপনে চলছে শাকিবের ‘প্রিন্স’ সিনেমার শুটিং

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদুল ফিতরে রূপালি পর্দায় নতুন ঝড়ো হাওয়া বইয়ে দিতে প্রস্তুত ঢাকাই সিনেমার কিং খান। এক দুর্ধর্ষ ‘গ্যাংস্টার’ অবতারে বড় পর্দায় ফিরছেন শাকিব খান, যা নিয়ে এখন সিনেপাড়ায় টানটান উত্তেজনা।

ছবির চিত্রনাট্যে নব্বই দশকের অপরাধ জগতের ছায়া পাওয়া গেলেও এটি কোনো ব্যক্তিবিশেষের জীবনী নয়। নির্মাতা সাফ জানিয়ে দিয়েছেন, ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ মূলত একটি ধুন্ধুমার বাণিজ্যিক সিনেমা।

নির্মাতা আবু হায়াত মাহমুদের এই বিগ বাজেটের প্রজেক্টটির দ্বিতীয় দফার দৃশ্যধারণ এখন চলছে ওপার বাংলায়। শ্রীলঙ্কার মনোরম লোকেশনের পর এবার হাওড়া, বৌ-বাজার ও ভারতলক্ষ্মী স্টুডিওর অলিগলিতে চলছে অ্যাকশন দৃশ্যের রুদ্ধশ্বাস চিত্রায়ণ।

সম্প্রতি হাওড়ার শালিমার এলাকার এক পরিত্যক্ত কারখানায় অন্ধকার আর জং ধরা যন্ত্রাংশের মাঝে চলেছে বন্দুকযুদ্ধের শুটিং। বৌ-বাজারের ঐতিহ্যবাহী মাধো ভবনের সামনে বাইক নিয়ে শাকিবের এন্ট্রি ছিল সিনেমার কোনো দৃশ্যর চেয়েও বেশি নাটকীয়। ক্যামেরা আর অ্যাকশনের শব্দে সাধারণ মানুষ যখন বুঝতে পারলেন সামনে তাদের প্রিয় নায়ক, ততক্ষণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।

শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ, যিনি পর্দায় হাজির হবেন ‘দিলরুবা’ চরিত্রে। পাশাপাশি কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু সিনেমাকে দিয়েছে ভিন্ন মাত্রা।

অন্ধকার জগতের প্রিন্স হয়ে শাকিব খানের এই প্রত্যাবর্তন কি ঈদে নতুন রেকর্ড গড়বে? সেই প্রশ্নের উত্তর মিলবে প্রেক্ষাগৃহে, যেখানে রোমাঞ্চ আর অ্যাকশনের যুগলবন্দী দেখার অপেক্ষায় দর্শকমহল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular