ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeতথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানগোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬

নিউজ ডেস্ক: চীন–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা নিয়ে মানসম্মত সাংবাদিকতাকে স্বীকৃতি দিতে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬’। বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দেশের শীর্ষস্থানীয় ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাবের যৌথ উদ্যোগে মর্যাদাপূর্ণ পুরস্কারটি দেওয়া হচ্ছে।

আবেদন গ্রহণ করা হবে ১০ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশে নিবন্ধিত গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র ও মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাতারা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে বাংলাদেশের নিবন্ধিত গণমাধ্যমে প্রকাশিত কনটেন্ট গ্রহণযোগ্য হবে।

এ আয়োজনে যৌথ আয়োজক হিসেবে রয়েছে, বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব), ইকোনমিক রিপোর্টার্স ফোরাম,  বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, অনলাইন এডিটরস অ্যালায়েন্স, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।

সহ-আয়োজক হিসেবে রয়েছে আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এবং ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ।

চারটি প্রধান বিভাগে পুরস্কার দেওয়া হবে—ক) কূটনীতি ও অর্থনীতি: চীন–বাংলাদেশ অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক প্রতিবেদন; খ) প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা: দুই দেশের স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতার ওপর প্রতিবেদন। গ) সংস্কৃতি, ক্রীড়া, পর্যটন ও অন্যান্য: সাংস্কৃতিক বিনিময়, ক্রীড়া, পর্যটন ও জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নসংক্রান্ত প্রতিবেদন। ঘ) আলোকচিত্র, প্রামাণ্যচিত্র ও মাল্টিমিডিয়া কনটেন্ট: চীন–বাংলাদেশ সম্পর্কের গুরুত্বপূর্ণ মুহূর্ত, উন্নয়ন ও মানবিক গল্পভিত্তিক ভিজ্যুয়াল কনটেন্ট।

প্রতিটি বিভাগে একটি প্রথম পুরস্কার (১ লাখ টাকা), দুটি দ্বিতীয় পুরস্কার (প্রতিটি ৫০ হাজার টাকা) এবং তিনটি তৃতীয় পুরস্কার (প্রতিটি ৩০ হাজার টাকা) প্রদান করা হবে। পাশাপাশি জমা পড়া প্রতিবেদনগুলোর মধ্যে সর্বোচ্চ ভিউ পাওয়া কনটেন্টের জন্য থাকছে ১ লাখ টাকার বিশেষ পুরস্কার।

১১ নভেম্বর বর্ণাঢ্য অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। আবেদন করুন https://forms.gle/5moehFyLCUZJZV279 এই লিংকে

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular