ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeদুর্ঘটনাগ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুষ্টিয়া প্রতিবেদক: কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই দুর্ঘটনায় পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার দুপুরে শহরের বাইপাস এলাকায় ‘কুষ্টিয়া স্টোর’ নামে একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সিএনজি অটোরিকশার চালক ও চারজন যাত্রী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি বটতৈল কবুরহাট থেকে বাইপাস হয়ে ত্রিমোহনীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে সরাসরি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular