ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচট্টগ্রামচবিতে ছাত্রশিবিরের উদ্যোগে গণ-ইফতার

চবিতে ছাত্রশিবিরের উদ্যোগে গণ-ইফতার

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের দাওয়াহ সংগঠন মিনারের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য গণ-ইফতার মাহফিল আয়োজিত হয়েছে। আগামী ২০ রমজান পর্যন্ত এই ইফতার মাহফিল অব্যাহত থাকবে।

রোববার (২ মার্চ) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে হাজারের অধিক শিক্ষার্থীদের উপস্থিতে ইফতারের পূর্বে দারসুল কুরআন অনুষ্ঠিত হয়। দারসে শেষে শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ছাত্রশিবির চবি শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেন, রমজানে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করেন। আবার অনেকেরই প্রতিদিন ইফতার কিনে খাওয়ার মতো সামর্থ নেই। তাই এ বছর সেই সকল শিক্ষার্থীদের কল্যাণে একটানা ২০ দিন গণইফতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এছাড়াও ছাত্রী হলে ছাত্রীদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular