ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিরোনামচবিতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শুভযাত্রা

চবিতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শুভযাত্রা

‘ পহেলা বৈশাখ হোক অঙ্গীকার, আমাদের সংস্কৃতি আমাদের অধিকার ‘ প্রতিপাদ্য নিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ শোভাযাত্রা শুরু হয়। এরপর জিরোপয়েন্ট থেকে শুরু করে জারুলতলায় এসে শেষ হয়।

বৈশাখী শোভাযাত্রায় শিক্ষক শিক্ষার্থীদেরকে নানা রঙের ফেস্টুন, বাঘ, পেঁচার মুখোশসহ শাড়ি, পাঞ্জাবি, গামছা পরিহিত অবস্থান অংশ নিতে দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ-সহ বিশ্ববিদ্যালয়ের নানা ধর্মগোষ্ঠীর শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular