ঢাকা  শনিবার, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeনারী ও শিশুজন্ম সনদ থাকুক বা না থাকুক, প্রতিটি শিশুকে টিকা দিতে হবে :...

জন্ম সনদ থাকুক বা না থাকুক, প্রতিটি শিশুকে টিকা দিতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক :    টাইফয়েড টিকাদান কর্মসূচিতে যেন কোনো শিশুই বাদ না পড়ে—এ আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’-এর জাতীয় অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জন্ম সনদ থাকুক বা না থাকুক, প্রত্যেক শিশুকে টিকার আওতায় আনতে হবে।

তিনি বলেন, “আমরা ডায়রিয়া ও রাতকানার মতো প্রতিরোধযোগ্য রোগ নিয়ন্ত্রণে এনেছি, অথচ এখনো টাইফয়েডে শিশুদের মৃত্যু লজ্জাজনক বিষয়। এটি প্রতিরোধযোগ্য রোগ, তাই টিকা গ্রহণে কোনো অজুহাত চলবে না।”

নূরজাহান বেগম আরও বলেন, অনেক পরিবার এখনো জানে না টাইফয়েডের টিকা দেশে পাওয়া যাচ্ছে। এজন্য প্রচারণা বাড়াতে হবে—স্কুল, মসজিদ ও কমিউনিটি সেন্টারেও সচেতনতা গড়ে তুলতে হবে।

তিনি টিকাদানে প্রশাসনিক জটিলতা না বাড়ানোর পরামর্শ দিয়ে বলেন, “রেজিস্ট্রেশন প্রক্রিয়া যেন সহজ হয় এবং সবাই বিনামূল্যে টিকা নিতে পারে।”

সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, শিগগিরই টাইফয়েড টিকাও নিয়মিত টিকাদান কর্মসূচির অন্তর্ভুক্ত হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব মো. সাইদুর রহমানসহ সরকার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular