ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাজাবির ৯ শিক্ষক বহিষ্কার, সাবেক উপাচার্যের পেনশন বাতিল

জাবির ৯ শিক্ষক বহিষ্কার, সাবেক উপাচার্যের পেনশন বাতিল

নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৯ শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া, সাবেক উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম ও সাবেক রেজিস্ট্রার আবু হাসানের পেনশন সুবিধা বাতিলসহ ২৮৯ শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের শাস্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব সিদ্ধান্তের কথা জানায়। এর আগে, সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভা শুরু হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, শাস্তির আওতায় থাকা শিক্ষার্থীদের মধ্যে যারা বর্তমানে অধ্যয়নরত তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তাদের সনদ স্থগিত রাখা হবে, আর যাদের পরীক্ষা ও ভাইভা শেষ হয়েছে তাদের ফলাফল স্থগিত থাকবে।

সিন্ডিকেট সভা থেকে ১৫ জুলাইয়ের রাতকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কালোরাত’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সিন্ডিকেট এসব সিদ্ধান্ত নিয়েছে।’

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৯ শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শেখ পরিবারের সদস্যদের নামে থাকা হল ও স্থাপনার নাম পরিবর্তনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular