সুমন আদিত্য, জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ থেকে গাড়ী ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। সন্ধ্যায় উপজেলা গুনারিতলা ইউনিয়নের মিলন বাজার এলাকা থেকে স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার হযরত আলীর ছেলে মো. কামাল হোসেন (৩২), কুড়িগ্রাম জেলার কালো ডাঙ্গা একালার মৃত বাদশা মিয়ার ছেলে সানোয়ার হোসেন (৪০),গাজীপুর জেলার হরিধাপপুর এলাকার হারুন মিয়ার ছেলে মো. রুবেল (২৫), নরসিংদী জেলার চরনগরদি এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে মো. মারুফ হাসান।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, সাদা রঙ্গের একটি মাইক্রোবাস ১লক্ষ ৫০ হাজার টাকায় বিক্রি করতে আসে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য। মাইক্রোবাসের দাম সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন থানায় জানালে ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং তাদের সাথে কথা বলার একপর্যায়ে তাদের কথার গতিপথ সন্দেহের সৃষ্টি হলে তার দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের ধরতে সক্ষম হয় পুলিশ। ঘটনাস্থল থেকে ঢাকা মেট্রো চ-৫১-৭৮২০ নাম্বার প্লেট যুক্ত একটি সাদা রঙ্গের মাইক্রোবাস উদ্ধার করা হয়।
পরবর্তী তাদেরকে আটক করে জিজ্ঞেসা বাদে স্বীকারউক্তি মূলক জবানবন্দিতে প্রথমিক ভাবে ছিনতাইকারী চক্রের সদস্য বলে শিকার করে। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় গাড়ি ছিনতাইয়ের মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত চার জনকে মঙ্গলবার রাতেই কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



