ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষজামালপুরে সড়ক দূর্ঘটনায় স্থানীয় বিএনপি নেতার মৃত্যু

জামালপুরে সড়ক দূর্ঘটনায় স্থানীয় বিএনপি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের মাদারগঞ্জে মাহিন্দ্র (ট্রাক্টর) গাড়ির ধাক্কায় পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি তাজউদ্দীন আহমেদ ফ্যান্সি (৫২) মৃত্যু হয়।

শনিবার (২১ নভেম্বর ) রাত সাড়ে ৯টায় উপজেলার জামথল মাদারগঞ্জ মহাসড়কের একটি বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজউদ্দীন আহমেদ ফ্যান্সি পৌর এলাকার নামা পাড়া গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তাজউদ্দীন আহমেদ ফ্যান্সি তাঁর শ্যালকের সাথে মোটরসাইকেল যুগে বালিজুড়ী থেকে শশুর বাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বালি ভর্তি একটি মহেন্দ্র ট্রাক্টর গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যু বিষয়টি নিশ্চিত হতে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রাক্টর চাপায় বিএনপি নেতা তাজউদ্দীন আহমেদ ফ্যান্সির মৃত্যু হয়েছে, ঘটনাস্থল থেকে ঘাতক গাড়ি চালক শহিদসহ গাড়িটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular