ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন মার্কো রুবিও

ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন মার্কো রুবিও

নিউজ ডেস্ক:   সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। আর তিনি দায়িত্ব নিলে আমেরিকার প্রথম লাতিনো শীর্ষ কূটনীতিক হিসেবে নিযুক্ত হবেন ফ্লোরিডায় জন্ম নেওয়া মার্কিন সিনেটর মার্কো রুবিও। কেননা পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাকে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার কয়েকটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার সংক্ষিপ্ত তালিকায় সম্ভবত সবচেয়ে কঠোর পররাষ্ট্রনীতি সমর্থনকারী প্রার্থী ছিলেন রুবিও। বহু আগে থেকেই আমেরিকার ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যেমন চীন, ইরান ও কিউবার বিষয়ে তিনি শক্তিশালী পররাষ্ট্রনীতির পক্ষে অবস্থান নিয়েছিলেন।

তবে গত কয়েক বছরে তিনি তার কিছু অবস্থানকে ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সামঞ্জস্য করেছেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রের আগের প্রেসিডেন্টদের ব্যয়বহুল ও অকার্যকর যুদ্ধে জড়িয়ে পড়ার জন্য অভিযুক্ত করেন এবং একটি সংযত পররাষ্ট্রনীতির কথা বলে আসছেন।

তবে ২০১৭ সালের চেয়ে এবার পুরো বদলে যাওয়া একটি বিশ্ব পাচ্ছেন ট্রাম্প। এই সময়টা আগের চেয়ে বেশি অস্থির ও বিপজ্জনক। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ রাশিয়া ও ইরানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে চীন।

৫৩ বছর বয়সী রুবিও সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, গত এক দশকে রাশিয়া যেসব অঞ্চল দখল করেছে তা পুনরুদ্ধারে জোর না দিয়ে ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের দিকে মনোযোগী হওয়া। গত এপ্রিল মাসে ইউক্রেনের জন্য ৯৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজের বিরুদ্ধে ভোট দেওয়া ১৫ জন রিপাবলিকান সিনেটরের একজন ছিলেন তিনি।

১৯৬২ সালে রুবিওর দাদা কিউবা থেকে পালিয়ে আমেরিকা আসেন। তিনি কিউবা সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিককরণের কঠোরবিরোধী। আর ট্রাম্পও এই অবস্থান সমর্থন করেন। তিনি লাতিন আমেরিকা বিষয়ক হাউস উপকমিটির প্রধান এবং ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো সরকারের কট্টর সমালোচক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular