ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এলজিইডি কর্মকর্তার আত্মহত্যা

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এলজিইডি কর্মকর্তার আত্মহত্যা

সরিষা বাড়ি (জামালপুর) প্রতিনিধি:  জামালপুরের সরিষাবাড়ীতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে ছানোয়ার হোসেন নামে এক এলজিইডি কর্মকর্তা আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছানোয়ার হোসেন নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার আব্দুল হামিদের ছেলে। তিনি সৈয়দপুর পৌরসভার নয়াটোলা জমিলালেন এলাকার বাসিন্দা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বন্যা প্রকল্পের কার্য-সহকারী ছিলেন তিনি।

এলাকাবসী সূত্রে জানা যায়, সকাল ১০টা ৫০ মিনিটের সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী ৩৭ নম্বর ময়মনসিংহ আপ ট্রেনটি যখন সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিলো ঠিক সেই সময় ট্রেনের সামনে ঝাঁপ দেয় ছানোয়ার হোসেন। চলন্ত ট্রেনে তার দেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী রিয়া আক্তার বলেন, নিহত ব্যক্তি ট্রেন আসার আগেই রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। যখন ট্রেনটি আসে তখন তিনি ট্রেনের সামনে ঝাঁপ দেন। এ ঘটনায় স্থানীয়রা ধারণা করছেন, নিহত ব্যক্তি পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণার কারণেই সম্ভবত তিনি আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা এলজিইডি প্রকৌশলী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ছানোয়ার হোসেন উপজেলা বন্যা প্রকল্পের কার্য-সহকারী ছিলেন। তিনি দুবছর ধরে এখানে কর্মরত আছেন। আজ সকালে তিনি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। তার পরিবারকে অবগত করা হয়েছে।

সরিষাবাড়ি রেলওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আশীষ চন্দ্র দে বলেন, রেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular