ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সাংবাদিক গোলাপ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সাংবাদিক গোলাপ

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি: মিঠামইন প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন থানায় করোনাকালীন পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বিডিচ্যানেল ফোর এর মিঠামইন উপজেলা প্রতিনিধি মোক্তার হোসেন গোলাপ অব্যাহতি পেয়েছেন।

সোমবার (১৪ অক্টোবর) ঢাকা সাইবার ট্রাইব্নুাল আদালতের বিজ্ঞ বিচারক মামলা থেকে সাংবাদিক মোক্তার হোসেন গোলাপকে অব্যাহতি দেন। উল্লেখ্য, করোনাকালীন সময়ে ইতালী প্রবাসী শেখ ইকবাল দেশে ফিরেছেন এই সংবাদ পেয়ে মিঠামইন থানার দুই দারোগা ইকবালের বাড়িতে গিয়ে ১লাখ টাকা চাঁদা দাবী করেন।

পরে প্রবাসী ইকবাল এই বিষয়ে ভিডিও সাক্ষাৎকার দিলে সেটি বিডিচ্যানেল ফোর এ প্রচারিত হয়। অন্যদিকে শেখ ইকবালের আরেকটি ভিডিও বার্তা ফেসবুকে ভাইরাল হয়। এতে ক্ষিপ্ত হয়ে মিঠামইন থানার তৎকালীন এস আই নজরুল ইসলাম বাদি হয়ে শেখ ইকবাল ও বাবু শেখকে আসামি করে মিঠামইন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের ও ইকবালকে গ্রেফতার করে থানায় এনে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করেন। তার দেওয়া স্বীকারোক্তিতে সাংবাদিকের গোলাপের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ এনে সাংবাদিক গোলাপ কেউ গ্রেফতার করে পুলিশ।

মামলাটি ঢাকা সাইবার ট্রাইবুনাল আদালত স্থানান্তরিত হয়। মিঠামইন প্রভাবশালী আওয়ামীলীগ নেতাদের প্রচ্ছন্ন ইঙ্গিতে দায়ের করা এই মামলায় সাংবাদিক গোলাপ ৫মাস ৫ দিন কারাভোগ করেন। মামলার শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এই জেল খাটা ও নির্যাতিত সাংবাদিকের পাশে ছিলেন। আদালতে অ্যাডভোকেট কাউসার হোসাইন এবং অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে সাংবাদিক গোলাপকে মামলার দায় থেকে মুক্ত করেন। প্রধান আসামি ইতালি প্রবাসী ইকবাল ১৬৪ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেওয়াই তার বিরুদ্ধে বিচার কার্যক্রম চলমান রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular