ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষঢাকা-টাঙ্গাইল সড়কে প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি, গুলি

ঢাকা-টাঙ্গাইল সড়কে প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি, গুলি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে এক প্রবাসীর মাইক্রোবাসে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা প্রবাসী ও তাদের স্বজনদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মালামাল ছিনিয়ে নিয়েছে।

শুক্রবার রাত আড়াইটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার পোষ্টকামুরী চরপাড়া এলাকায় পল্লী বিদ্যুতের সাব স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এ সময় গোড়াই হাইওয়ে থানার রেকার চালকের সহকারী তুহিন ডাকাতের গুলিতে আহত হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম ডাকাতির তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ডাকাত দলের ব্যবহৃত একটি হাইয়েজ গাড়ি জব্দ করেছে। ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্রও উদ্ধার করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular