নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মেট্রোস্টেশনের নিচে বসা কোরবানির পশুর হাট সরিয়ে দিয়েছে পুলিশ। এতে ওই এলাকার যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।




