ঢাকা  শনিবার, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিদেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন খালেদা জিয়া

দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর জানিয়েছেন, খালেদা জিয়া দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের বাসভবনে হুমায়ুন কবীর স্বাস্থ্যের খোঁজ নিতে গেলে এ কথা বলেন খালেদা জিয়া।

হুমায়ুন কবির বলেন, ‘দেশের মানুষ তাকে গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক হিসাবে বিবেচনা করে, স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে সংগ্রামে তিনিই ছিলেন দেশবাসীর অনুপ্রেরণা।’

তিনি বলেন, ‘জনগণ ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার হাসিনার পতন ঘটনায় দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বেগম খালেদা জিয়া।’

গত ৯ নভেম্বর প্রায় ১৫ বছর পর লন্ডন থেকে দেশে আসেন হুমায়ুন কবীর। শেখ হাসিনার বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় হুমায়ুন কবিরকে দেশে আসতে দেয়নি আওয়ামী লীগ সরকার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular