ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষদেশে ৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাক সেবন করে

দেশে ৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাক সেবন করে

নীলফামারী প্রতিনিধি : দেশে ৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাক সেবন করেন। এর মধ্যে শতকরা ৪৬ ভাগ পুরুষ ও ২৫ ভাগ নারী। এছাড়াও ১ কোটি ৯২ লাখ মানুষ সরাসরি ধূমপান করে এবং ২ কোটি ২০ লাখ মানুষ ধোঁয়াবিহীন তামাক সেবন করেন।
শনিবার (৩১ মে) দুপুরে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম’-এর আওতায় জেলা পর্যায়ে তামাকবিরোধী আইন বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণে এসব তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের (জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল) যুগ্ম সচিব মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব (পার-৪ শাখা) আহসান হাবিব প্রমুখ।

প্রশিক্ষণে আরও জানানো হয়, বাংলাদেশে প্রতি বছর ১ লাখ ৬১ হাজারেরও বেশি মানুষ তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যান। এছাড়া দেশের ক্যানসার রোগীদের মধ্যে শতকরা ৪৬ ভাগই তামাকসেবী।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদারের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচিতে তামাকের ক্ষতিকর দিক তুলে ধরেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সারওয়ার হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াদুদ ও নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular