ঢাকা  রবিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলানতুন কুঁড়ি স্পোর্টসে সাফল্য, লক্ষ্মীপুরে ৮৫ খেলোয়াড়কে সংবর্ধনা

নতুন কুঁড়ি স্পোর্টসে সাফল্য, লক্ষ্মীপুরে ৮৫ খেলোয়াড়কে সংবর্ধনা

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : নতুন কুঁড়ি স্পোর্টসে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে ৮৫ জন খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

বুধবার (১৩ মে) বিকেলে পৌরসভা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতায় লক্ষ্মীপুর পৌরসভা ৮টি ইভেন্টের মধ্যে ৭টিতে অংশ নিয়ে ৬টি ইভেন্টে পদক অর্জন করে।

অর্জনের মধ্যে রয়েছে—কাবাডি বালক ও বালিকা বিভাগে জেলা চ্যাম্পিয়ন, ফুটবল বালক বিভাগে জেলা চ্যাম্পিয়ন, দাবায় জেলা চ্যাম্পিয়ন ও রানার্সআপ, ক্রিকেটে জেলা রানার্সআপ, সাঁতারে ১১টি পদক এবং অ্যাথলেটিকসে ২টি পদক।

সংবর্ধনা অনুষ্ঠানে পৌর প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, হিসাবরক্ষণ কর্মকর্তা শাহাদাত হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হোসেন কামরুলসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ খেলোয়াড়দের এ সাফল্য পৌরসভার জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনের লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

ঢাকানিউজ/নাজ/24

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular