ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে কর্মসূচি; আফনান চত্বর থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় দক্ষিণ তেমুহনীতে

নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১১ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলটি শহরের উত্তর তেমুহনী এলাকার আফনান চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মিছিল থেকে আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সদস্যসচিব হাসিবুর রহমান অভি, যুগ্ম আহ্বায়ক আকবর মুন্না, জিদান চৌধুরী ও রাহাত উজ জামান, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরমান হোসেন কিরন, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব বাহাদুর হোসেন নোবেল এবং সদর পশ্চিম ছাত্রদলের সদস্যসচিব মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular