গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে মো. রাসেল মিয়া নামে এক ইজিবাইক চালক বালুয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজের তিন ঘন্টা পর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
রবিবার (১৫জুন) গৌরীপুর পৌর শহরের কৃষ্টপুর এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া বালুয়া নদীতে এই ঘটনা ঘটে। নিহত ইজিবাইক চালক উপজেলার অচিন্তপুর ইউনিয়নের আটপাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. রাসেল মিয়া পেশায় একজন ইজিবাইক চালক। বিয়ের পর পরিবার নিয়ে তিনি গৌরীপুর পৌর শহরের কৃষ্টপুর এলাকায় তার শ্বশুড়বাড়িতে বসবাস করতেন। রবিবার সকালে রাসেল ইজিবাইক নিয়ে শহরে বের হন। ওই দিন দুপুর ১ টায় বাড়ি ফিরে বাড়ির পাশে বালুয়া নদীতে গোসল করতে নামেন। কিন্ত নদীর পানিতে ডুব দেয়ার পর রাসেল আর ভেসে না উঠায় স্থানীয়রা তাকে খোঁজাখুুঁজি শুরু করে। পরে বিকাল ৪টার বালুয়া নদীর পানির নিচ থেকে রাসেলকে অচেতন অবস্থায় উদ্ধার করে। অচেতন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম বলেন, নদীতে গোসল করতে গিয়ে মৃতুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় কোন অভিযোগ আসেনি।



