ঢাকা  শনিবার, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিনভেম্বরেই শ্বেতপত্র সরকারের হাতে তুলে দেবে দেবপ্রিয় কমিটি

নভেম্বরেই শ্বেতপত্র সরকারের হাতে তুলে দেবে দেবপ্রিয় কমিটি

নিউজ ডেস্ক : শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, নভেম্বরের মধ্যেই আর্থিক খাত নিয়ে শ্বেতপত্র সরকারের হাতে তুলে দেয়া হবে।

পরিকল্পনা কমিশনে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে সংশ্লিষ্ট কমিটির বৈঠকে তিনি কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, নভেম্বরের মধ্যেই আর্থিক খাত নিয়ে শ্বেতপত্র সরকারের হাতে তুলে দেয়া হবে।তথ্যপ্রযুক্তিখাতে অর্থ ব্যয়ে বড় ধরনের অনিয়ম বা দুর্ঘটনা ঘটেছে। ব্যাংক, জ্বালানি ও মেগা প্রকল্পেও নানা অনিয়ম রয়েছে।

এর আগে, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে গত ২৮ আগস্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। এটি সামষ্টিক অর্থনীতির পাশাপাশি খাতওয়ারি পরিস্থিতিও পর্যালোচনা করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular