ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনাগেশ্বরীতে বাণিজ্যমেলা বন্ধের দাবিতে মানববন্ধন

নাগেশ্বরীতে বাণিজ্যমেলা বন্ধের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী ডি.এম একাডেমি ফুটবল মাঠে বাণিজ্যমেলা বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ক্রীড়া প্রেমী এবং সচেতন জনসাধারণ। রোববার বেলা ১১টায় কুড়িগ্রাম-ভ‚রুঙ্গামারী সড়কের নাগেশ্বরী উপজেলা গেইটের সামনে এই মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আখেরুজ্জামান, সাবেক ফুটবলার ও সংগঠক আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন লিটন, ফুটবল ফেডারেশনের রেফারি শফিকুল ইসলাম এরশাদ, ক্রিকেটার মোবাশ্বের হোসেন, ওসামা বিন হোসেন, সাবেক ক্রিকেটার আতাউর রহমান আতা, ফুটবলার নুর হোসেন, এরশাদ হোসেনসহ অনেকে।

বক্তারা জানান খেলার মাঠে বাণিজ্যমেলার আয়োজন করে যুব সমাজকে খেলা থেকে দূরে রেখে তাদেরকে মাদকাসক্তের দিকে ঠলে দেয়ার পায়তারা করা হচ্ছে। এলাকার সন্তানদের নষ্টের দিকে ঠেলে দিয়ে এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধ প্রবণতা বৃদ্ধির পায়তারা করা হচ্ছে। এছাড়াও বর্তমানে এই উপজেলায় ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসায় মন্দাভাব চলছে। অথচ এই সময়ে একটি স্বার্থান্বেষী মহল তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য এই বাণিজ্যমেলার আয়োজন করছে। এর ফলে এলাকার মানুষকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে একটি মহল তাদের পকেট ভাড়ি করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু এ মেলা হতে দেবে না জানিয়ে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন প্রয়োজনে কঠোর আন্দোলন করা হবে। তবুও এই ফুটবল মাঠে শুধু নয় এই উপজেলায় বাণিজ্যমেলা করতে দেয়া হবে না, না, না।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular