ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনান্দাইলে অগ্নিকাণ্ডে কৃষকের ৪ গরু পুড়ে ছাই ॥ দিশেহারা ক্ষতিগ্রস্ত পরিবারদের লোকজন

নান্দাইলে অগ্নিকাণ্ডে কৃষকের ৪ গরু পুড়ে ছাই ॥ দিশেহারা ক্ষতিগ্রস্ত পরিবারদের লোকজন

জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃময়মনসিংহের নান্দাইল উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন কৃষক আব্দুস সাত্তার। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ৫ নম্বর গাংগাইল ইউনিয়নের উন্দাইল পশ্চিমপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গোয়ালঘরে থাকা চারটি গরু জীবন্ত পুড়ে মারা যায়। চোখের সামনে একমাত্র সহায়-সম্বল হারিয়ে এখন দিশেহারা ওই কৃষক ও তাঁর পরিবার।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুস সাত্তার ওই গ্রামের মৃত হাছেন আলীর ছেলে। সোমবার (২৪ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে মারা যাওয়া গরুগুলোকে মাটিচাপা দেওয়া হয়েছে। এ ঘটনায় পুরো পরিবারে চলছে শোকের মাতম।
ভুক্তভোগী কৃষক জানান, প্রতিদিনের মতো রাতে গরুগুলোকে দেখে তিনি ঘুমাতে যান। পরে পরিবারের লোকজনের চিৎকারে তাঁর ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখেন, গোয়ালঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই একটি বড় ষাঁড়, দুটি গাভী ও একটি বাছুর আগুনে পুড়ে মারা যায়।
আগুনের লেলিহান শিখা কৃষক সাত্তারের ভাই আব্দুল হাইয়ের পাকা ঘরেও ছড়িয়ে পড়ে। স্থানীয়রা মোটরের মাধ্যমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে আব্দুল হাইয়ের ঘরে থাকা জমির দলিলপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুস সাত্তার বলেন, “সংসারের ঘানি টানার একমাত্র সম্বল ছিল এই গরুগুলো। এখন আমার আর কিছুই রইল না। কৃষি ব্যাংকে আমার একটি পুরোনো ঋণ রয়েছে। এখন সেই ঋণের বোঝা শোধ করা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।”
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সাত্তারসহ আরও অনেকে বলেন, “গরুগুলোই ছিল ওই কৃষকের আয়ের মূল উৎস। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, যেন ওই কৃষককে সরকারি উদ্যোগে আর্থিক সহায়তা দেওয়া হয় এবং তাঁর কৃষিঋণ মওকুফের ব্যবস্থা করা হয়। সরকারি বা বেসরকারি সহযোগিতা না পেলে দিশেহারা এই কৃষকের পক্ষে পুনরায় ঘুরে দাঁড়ানো সম্ভব নয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular