ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহনান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদক: ​ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মৃত শিশুরা হলো উপজেলার চরলক্ষ্মীদিয়া বালুচর গ্রামের শমশের আলীর মেয়ে শরীফা খাতুন (৭) ও ছেলে মাহমুদুল হাসান (৫)।

​পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বাবার বেগুন ক্ষেত দেখে বাড়ি ফেরার পথে ছোট ভাই মাহমুদুল অসাবধানতাবশত পাশের একটি পুকুরে পড়ে যায়। তাকে ডুবতে দেখে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয় বড় বোন শরীফা। কিন্তু সাঁতার না জানায় দুজনই পানিতে তলিয়ে যায়। পরে অন্য শিশুদের কাছ থেকে খবর পেয়ে বাড়ির লোকজন পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।

​দুই সন্তানকে হারিয়ে মা মঞ্জিলা বেগমের আহাজারি আর এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular