জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নান্দাইল উপজেলা শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযথ মর্যাদায় দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নান্দাইল পৌরসভা কার্যালয়ের সামনের মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নান্দাইল পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, পোস্টার ও বাদ্যযন্ত্র নিয়ে মিছিলসহকারে সমাবেশে অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদির, নান্দাইল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্যসচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের গণতান্ত্রিক আন্দোলন এবং দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো কলেজ মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।




