ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনিখোঁজের ১৮ ঘন্টা পর বিল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নিখোঁজের ১৮ ঘন্টা পর বিল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

জাকারিয়া মিঞা, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৯ অক্টোবর, বুধবার সন্ধ্যা ৬ টায় শাফিয়া বেগম (৪২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস। রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার ১৮ ঘন্টা পর বাড়ির পাশের বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। তি‌নি উপজেলার দাসিয়ারছড়া সমন্বয়টারী ধোঁপারকুড়া এলাকার আফসার আলী পচার স্ত্রী।

পরিবারের লোকজন ও স্থানীয় সূত্রে জানাগেছে, ২৮ অক্টোবর, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় তিনি সবার অগোচরে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেন‌নি। নিখোঁজ নারীর বাড়ি থেকে ৩শ মিটার দুরে ধোঁপারকুড়া নামক বিলেরর পাড়ে ওই নিখোঁজ নারীর পায়ের জুতা স্থানীয়রা দেখতে পান। পরে পরিবারের লোক ও এলাকাবাসী অনেক খুঁ‌জে তাকে না পেয়ে ২৯ অক্টোবর বিকেলে ফুলবাড়ী ফায়ার সার্ভি‌সে খবর দেয়। ফায়ার সা‌র্ভিসের এক‌টি ডু‌বু‌রি দল ওই বিলে উদ্ধার অ‌ভিযান চালিয়ে সন্ধ্যা ৬ টায় বিলের কচুরিপানার নিচ থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে।

ফুলবা‌ড়ী থানার ও‌সি শওকত আলী সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular