ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়নির্বাচনে রিটার্নিং অফিসার হতে চান ইসির কর্মকর্তারা

নির্বাচনে রিটার্নিং অফিসার হতে চান ইসির কর্মকর্তারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে রিটার্নিং অফিসারের দায়িত্ব চান নির্বাচন কমিশনের (ইসি) নিজস্ব কর্মকর্তারা। এ লক্ষ্যে আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচন ভবনে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ এর আয়োজন করবে কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন (বাইকঅএ)। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য উত্থাপন করেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন। সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মোহাম্মদ মতিয়ুর রহমান।

নিজস্ব কর্মকর্তাদের দিয়ে নির্বাচন পরিচালনা ছাড়াও, এ সময় আরও তিনটি সুপারিশ উত্থাপন করা হয়। এসব সুপারিশের মধ্যে রয়েছে– প্রস্তাবিত ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ দ্রুততম সময়ে জারি করে নির্বাচন কমিশন সার্ভিস গঠন, জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের কাছে ন্যস্তকরণসহ কমিশনের প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদনে পদক্ষেপ গ্রহণ।

মনির হোসেন বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবের আলোকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার দায়িত্ব চান তারা। এতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন সম্ভব হবে।
মতিয়ুর রহমান বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কমিশনকে এসব সুপারিশ দেওয়া হয়েছে। কমিশন তা আমলেও নিয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular