ঢাকা  শনিবার, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধনীলফামারীতে বিজিবি'র অভিযানে ৪৩ লাখ ৪০ হাজার টাকার হেরোইন উদ্ধার

নীলফামারীতে বিজিবি’র অভিযানে ৪৩ লাখ ৪০ হাজার টাকার হেরোইন উদ্ধার

নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীতে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ২ কেজি ১৭০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নীলফামারী ৫৬ ব্যাটালিয়ন। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৪৩ লাখ ৪০ হাজার টাকা।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯ টায় নীলফামারী-সৈয়দপুর সড়কের টেক্সটাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নীলফামারী ব্যাটালিয়নের সহকারী পরিচালক জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ডোমার থেকে সৈয়দপুরগামী সারোয়ার এন্টারপ্রাইজ (বগুড়া জ-১১-০০৬১) নামের একটি বাস হেরোইন গুলো উদ্ধার করা হয়।

রাতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নীলফামারী ব্যাটালিয়নের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এএসসি-এর পরিকল্পনা ও নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular