ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনীলফামারীতে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু সেবা ক্যাম্প

নীলফামারীতে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু সেবা ক্যাম্প

নীলফামারী প্রতিনিধি : নীলফামারী প্রেসক্লাব ও মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুরের যৌথ উদ্যোগে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন) শহরের শাহীপাড়ায় আয়োজিত এই ক্যাম্পে প্রায় ৫০০ জন চক্ষুরোগীকে সেবা দেওয়া হয়। এর মধ্যে ১৪০ জনকে চশমা, ১৫০ জনকে প্রয়োজনীয় ওষুধ এবং ৮০ জনকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক নুর আলম।
চিকিৎসা নিতে আসা রোকসানা বেগম ও লায়লা বেগম বিনামূল্যে অপারেশন পাওয়ার সুযোগে সন্তোষ প্রকাশ করেন। চক্ষু হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক জাকির হোসেন জানান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র আর্থিক সহায়তায় এ আয়োজন করা হয়।
দিনব্যাপী চিকিৎসা সেবা দেন মরিয়ম চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সাফিউল হাসান সাকিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular