ঢাকা  রবিবার, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলানেদারল্যান্ডসকে উড়িয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেদারল্যান্ডসকে উড়িয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিউজ ডেস্ক : টানা ছয় জয়ে আগেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই আসরটা শেষ করলো নিগার সুলতানা জ্যোতির দল।

নেপালে রোববার (১ ফেব্রুয়ারি) সুপার সিক্সের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারালো লাল সবুজরা। ১০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৬.৪ ওভারে জয় নিশ্চিত করে টাইগ্রেসরা। ৪৪ বলে ৭ চারের মারে ৫০ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক জ্যোতি। ২৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৩ রানে অপরাজিত ছিলেন সোবানা মোস্তারি।

এ দুজনের ৫৭ রানের অপরাজিত জুটির ওপর ভর করেই বড় জয় তুলে নেয় বাংলাদেশ। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে অবশ্য চাপেই পড়েছিল লাল সবুজরা। মাত্র ৬ রান তুলতেই সাজঘরে ফিরেছিলেন দুই ওপেনার দিলারা আক্তার (৪) ও জুরাইরিয়া ফেরদৌস (০)। তৃতীয় উইকেট জ্যোতির সঙ্গে ৪২ রানের জুটি গড়েছিলেন শারমিন আক্তার। ২৮ বলে ১৩ রান করে তিনি বিদায় নিলে সোবানা যোগ্য সঙ্গ দেন জ্যোতিকে।

এদিন বল হাতে ডাচদের স্বল্প রানে আটকে দেওয়ার পথে লাল সবুজদের হয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন নাহিদা আক্তার ও মারুফা আক্তার। ৪ ওভারে ১ মেডেন দিয়ে মাত্র ১০ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন নাহিদা। ৪ ওভারে মাত্র ১৪ রান খরচায় ১ উইকেট নেন মারুফা। তাদের মিতব্যয়ী বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১০২ রানে থেমেছিল ডাচরা।

এর আগে গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছিল জ্যোতিরা। সুপার সিক্সে থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করে লাল সবুজরা। এরপর স্কটল্যান্ড আর আজকে নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে নিজেদের যাত্রা শেষ করলো টাইগ্রেসরা।

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে বসবে নারীদের দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১২ দলের এ প্রতিযোগিতার টিকিট কেটে ফেললো বাংলাদেশও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular