ঢাকা  শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাপাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের সূচি প্রকাশ

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের সূচি প্রকাশ

নিউজ ডেস্ক:   বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। ২ মে শেষ হবে এই সিরিজ। তবে এরপরেও বিশ্রাম পাচ্ছেন না টাইগার ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

সাদা পোশাকের সিরিজ খেলতে ৩ মে ঢাকায় আসবে পাকিস্তান দল। সিরিজের প্রথম টেস্ট ৮ মে ঢাকার শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শুরু হবে। দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচগুলো ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।

গত মার্চে বাংলাদেশে এসেছিল পাকিস্তান। তিনটি ওয়ানডের সিরিজ খেলে ২-১ ব্যবধানে হেরেছিল তারা। এবারের সফরে তারা শুধু টেস্ট ম‌্যাচই খেলবে। পিএসএলের কারণে দুই ভাগে হচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর।

সবশেষ বাংলাদেশের মাটিতে পাকিস্তান টেস্ট খেলেছিল ২০২১ সালের নভেম্বরে। ওইবার মুমিনুল হকের দলকে ২-০ তে হোয়াইটওয়াশ করেছিল বাবর আজমের পাকিস্তান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular