পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে নানা অনিয়মের প্রতিবাদে উপজেলার বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন করেছে বড় আলমপুর ইউনিয়নবাসী। রোববার দুপুরে বড় আলমপুর ইউনিয়নের সর্ব জনসাধারণের আয়োজনে ,ইউনিয়ন পরিষদ চত্বর পত্নীচড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইউনিয়ন পরিষদের ৮জন ইউপি সদস্যসহ ৫ শতাধিক ভুক্তভোগী নারী পুরুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে ভুক্তভোগী ও বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম নির্বাচিত হবার পর থেকেই বিগত সময়ের আওয়ামী লীগ সরকারের প্রভাব দেখিয়ে বেপরোয়া হয়ে ইউনিয়নের প্রায় ৫ শতাধিক টিসিবি’র উপকারীভোগীদের তথ্য হালনাগাদের কথা বলে ইউনিয়ন পরিষদের টিসিবি কার্ড জমা নিয়ে সঠিক উপকারভোগীদের নাম তালিকা থেকে বাদ দিয়ে আতœীয় স্বজনদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
এছাড়াও ইউপি চেয়ারম্যান সেলিম জন্মনিবন্ধন সংশোধনের নামে হয়রানি, বয়স্ক, বিধতা, মাতৃত্বকালীন , প্রতিবন্ধী ভাতার নাম করে টাকা নেয়া, ইউনিয়ন পরিষদের নামে বিভিন্ন বরাদ্দের টাকা আত্মসাৎসহ ইউনিয়ন পরিষদে সবধরনের সেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিতের প্রতিবাদে ইউপি চেয়ারম্যান সেলিমের অপসারণসহ দ্রæত আইনগত ব্যবস্থাগ্রহণের দাবী জানান ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ। এসময় মানববন্ধনে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা চেয়ারম্যান সেলিম এর নানা অনিয়মের কথাও তুলে ধরেন । পরে বিক্ষুব্ধ জনতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলে দেন।



