ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষপুলিশবেশী অপরাধীর বিচার চেয়ে মানববন্ধন

পুলিশবেশী অপরাধীর বিচার চেয়ে মানববন্ধন

জালাল উদ্দিন মন্ডল নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে আসাদুজ্জামান ভূইয়া ওরফে পিযুস নামে এক পুলিশ সদস্য কর্তৃক ঘুষ বাণিজ্য, জমি দখল, মিথ্যা মামলায় জড়ানো সহ ক্রস ফায়ারের হুমকি দিয়ে নিরীহ মানুষকে হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১১টায় নান্দাইল উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে ঘন্টাব্যাপী মানবন্ধন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় নান্দাইল পৌরসভার ৬নং ওয়ার্ডের গারুয়া গ্রামের এলাকাবাসী। পাশাপাশি পুলিবেবশী অপরাধী পিযুসের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে সাবেক কাউন্সিলর লোকমান হাকিম খান, সোহেল মিয়া, আনজু সরকার, আব্দুল মতিন, নাজিম উদ্দিন, রিয়াজ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। জানাযায়, ঐ পুলিশ সদস্য আসাদুজ্জামান ভূইয়া ওরফে পিযুস গারুয়া গ্রামের মৃত আব্দুল হাকিম ভূইয়ার পুত্র। তিনি ঢাকায় মালিবাগ সিটি এসবি শাখায় কর্মরত আছেন। অভিযোগ উঠেছে পিযুসের পিতা আব্দুল হাকিম ভূইয়া একজন ভূয়া মুক্তিযোদ্ধা। তাই আওয়ামীলীগ সরকারের আমলে মুক্তিযোদ্ধা কোটায় তাঁর চাকুরি হয় পুলিশ বাহিনীতে। এরপর থেকে আ’লীগ সরকারের ছত্রছায়ায় পুলিশ বাহিনীতে চাকুরি দেওয়ার কথা বলে বিভিন্ন লোকজনের কাছ থেকে ঘুষবাণিজ্য সহ বিভিন্ন ধরনের প্রতারণা করে আসছে। এমনকি নিজ এলাকায় নিরীহ ব্যক্তিদের জায়গা দখল ও মিথ্যায় মামলায় জড়িয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। চাকুরির টাকা ফেরত চাইলে ক্রস ফায়ারে দেওয়ারও হুমকি দেয় পুলিশ সদস্য পিযুস। এমন নানাবিধ অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

এ বিষয়ে এলাকাবাসী পুলিশবেশী অপরাধী পিযুসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর মুখ উজ্জলের আহ্বান জানায়। অপরদিকে পুলিশ সদস্য আসাদুজ্জামান ভূইয়া ওরফে পিযুসের সাথে সেলফোনে কথা হলে তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে অস্বীকার করে বলেন, এলাকায় নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনে প্রশাসন হস্তক্ষেপ করে মেশিন ভাংচুর করে। কিন্তু তারা আমাকে দোষারোপ করছে এবং এরই ক্ষোভে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular