ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনীলফামারীপ্রিপেইড মিটার বাতিলসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ

প্রিপেইড মিটার বাতিলসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিবেদক:  নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, প্রি-পেইড মিটার বাতিলসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে শহরের বড় ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন সভাপতিত্বে বক্তব্য দেন,সংগঠনের সহ-সভাপতি মাহবুবুল আলম টুলু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জলিল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সভাপতি আলিফ সিদ্দিকী প্রান্তর।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় ধরে লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। দিন-রাত সমানতালে বিদ্যুৎ বিভ্রাট চলায় জনজীবন ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে।প্রিপেইড মিটার সাধারণ মানুষের গলার কাটায় পরিণত হয়েছে।

স্মারকলিপিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ডিমান্ড চার্জ বাতিল, মিটার ভাড়া বন্ধ, ৫০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের স্বল্প রেট নির্ধারণ এবং ভ্যাটের হার কমানোর দাবি জানানো হয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular