ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষপ্রেসক্লাব নান্দাইলের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

প্রেসক্লাব নান্দাইলের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন মন্ডল নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী প্রেসক্লাব নান্দাইল এর দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জুন) দিনব্যাপী প্রেসক্লাব নান্দাইল কার্যালয়ে উক্ত কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব নান্দাইলের সভাপতি দৈনিক কালবেলার প্রতিনিধি মোহাম্মদ হান্নান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় সকল ১১টায় দ্বি-বার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশন সম্পন্ন হয়। উক্ত কাউন্সিলে বিগত বছরের প্রেসক্লাবের সকল কার্যক্রম তুলে ধরা হয়। পরে সর্বসম্মতিক্রমে সাংবাদিক হান্নান মাহমুদকে সভাপতি ও শামছ-ই-তাবরীজ রায়হানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া সহ-সভাপতি হিসাবে স্বপন কুমার সাহা (দৈনিক মুক্ত খবর), যুগ্ম সাধারণ সম্পাদক প্রবাল মজুমদার (দৈনিক সমকাল), কোষাধ্যক্ষ হাজী রফিকুল ইসলাম খোকন (দৈনিক মানব জমিন), দপ্তর সম্পাদক জালাল উদ্দিন মন্ডল (দৈনিক জনতা), কার্যকরী সদস্য এড. হাবিবুর রহমান ফকির (ডেইলী ইন্ড্রাস্ট্রিজ), শরীফুজ্জামান টিটু (মাছরাঙ্গা টিভি), আলী আহসান খান পারভেজ (কবি ও সাহিত্যিক), আব্দুল হামিদ রতন (সাহিত্যিক ও নাট্যকার) ও আল আমিন সরকার (ভোরের ডাক)কে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। দ্বিতীয় অধিবেশনে প্রেসক্লাবের উন্নয়নে ভবিষ্যত পরিকল্পনায় বিশদ আলোচনা সভায় প্রেসক্লাব নান্দাইলের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় নতুন চারজন সদস্য যথাক্রমে শাহ আলম ভূইয়া (দৈনিক ইত্তেফাক), হুমায়ুন কবীর ভূইয়া (দৈনিক যায়যায় দিন), আমিনুল ইসলাম বুলবুল (দৈনিক রূপালী বাংলাদেশ) ও মো. শাহজাহান ফকির (দৈনিক আমার সংবাদ/আলোকিত সমাচার)কে অন্তর্ভূক্ত করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular