ঢাকা  শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশফরিদপুরফরিদপুরে ট্রেনের ধাক্কায় ৩ শ্রমিক নিহত, ৯ শ্রমিক আহত

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় ৩ শ্রমিক নিহত, ৯ শ্রমিক আহত

নিজস্ব সংবাদদাতা (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় বাস খাদে পড়ে দুই ভাইসহ তিন শ্রমিক নিহত, আহত হন আরও ৯ শ্রমিক, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (১২ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার সোতাশী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বোয়ালমারী উপজেলার বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্লার ছেলে মো. জব্বার মোল্লা (২০) ও মো. মুছা মোল্লা (২২) এবং একই উপজেলার চরবনী গোলারকলি গ্রামের মো. কালাম শেখের স্ত্রী মোসাম্মৎ শাহানারা (৩৫)।

অন্যদিকে আহতদের বোয়ালমারী উপজেলা কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই ডোবরা এলাকার জনতা জুট মিল থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনটি সোতাশী রেলগেট পার হওয়ার সময় জনতা জুট মিলের শ্রমিকবাহী বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায়। ট্রেনের ধাক্কায় বাসটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলে তিন শ্রমিক নিহত হন। আর এ ঘটনায় আহত হন আরও ৯ জন। তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular