ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাফিফা বিশ্বকাপে বাংলাদেশের পতাকা হাতে ফারজিন গনি

ফিফা বিশ্বকাপে বাংলাদেশের পতাকা হাতে ফারজিন গনি

নিউজ ডেস্ক: ফুটবলের সবচেয়ে বড় আসর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। এবার রেকর্ড সংখ্যক ৪৮টি দেশের অংশগ্রহণে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠাতব্য এই বিশ্বকাপকে ঘিরে যখন বিশ্বজুড়ে চলছে উন্মাদনা, তখন বাংলাদেশের জন্যও এক গর্বের খবর এসেছে। বিশ্বকাপের এই মহাযজ্ঞে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তরুণী ফারজিন গনি।

জানা যায়, একমাত্র বাংলাদেশি ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন ফারজিন। গত ২ জুন দায়িত্ব পালনের উদ্দেশ্যে তিনি কানাডার টরন্টোতে উদ্দেশে যাত্রা করেছেন বলে জানা গেছে।  ম্যাচ শুরুর আগে বিভিন্ন দেশের জাতীয় পতাকা বহন এবং খেলোয়াড়দের মাঠে প্রবেশের আনুষ্ঠানিকতায় সহায়তা করবেন তিনি।

 

মেয়ের এই সাফল্যের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এক পোস্টে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার মা রোজানা নাসিম। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ! আমার মেয়ে ফারজিন গনি ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত হয়েছে। কানাডার টরন্টোয় অনুষ্ঠাতব্য এই বিশ্বকাপে বাংলাদেশ থেকে একমাত্র ভলান্টিয়ার হিসেবে সে সুযোগ পেয়েছে। প্রায় ৩০ লাখ আবেদনকারীর মধ্য থেকে বিশ্বব্যাপী মাত্র ৩,০০০ জন নির্বাচিত হয়েছেন। সেই তালিকায় জায়গা করে নিয়েছে আমার মেয়ে।’

ফারজিন সেরেমনিজ ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করবে জানিয়ে তিনি আরও লেখেন, মাঠে ফুটবল খেলোয়াড়দের সহায়তা করবে এবং ম্যাচ শুরুর আগে বিভিন্ন দেশের পতাকা ধরে রাখবে। জীবন বদলানো এই অনন্য যাত্রায় আমার মেয়ের জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ চাই। আল্লাহ যেন তাকে সুস্থ, নিরাপদ ও সফলভাবে এই স্বপ্নের মঞ্চে দায়িত্ব পালন করার তৌফিক দেন।

জানা যায়, এবারের আসরের জন্য বিশ্বব্যাপী প্রায় ৬৫ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে ফিফা। এসব ভলান্টিয়ার স্টেডিয়াম পরিচালনা, দর্শক সহায়তা, টিকিট ব্যবস্থাপনা ও মিডিয়া সহায়তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

আয়োজক সংস্থা ভলান্টিয়ারদের জন্য প্রশিক্ষণ, আবাসনসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করবে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলমান এই আসরে তারা বিশ্বসেরা ফুটবলারদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ গড়ে তোলার সুযোগ পাবেন।-

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ভলান্টিয়াররাই এই টুর্নামেন্টের প্রাণশক্তি; তাদের অংশগ্রহণ ছাড়া এমন বড় আয়োজন সফল করা সম্ভব নয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular