ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকফিলিস্তিনি পরিবারগুলোকে উচ্ছেদের নির্দেশ ইসরায়েলি বাহিনীর

ফিলিস্তিনি পরিবারগুলোকে উচ্ছেদের নির্দেশ ইসরায়েলি বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক:  অধিকৃত পশ্চিম তীরের কুসরা গ্রামে উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অবরোধ ও তাণ্ডবের মুখে অন্তত এক ডজন ফিলিস্তিনি পরিবারকে তাদের নিজ নিজ বাসভবন ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

বসতি স্থাপনকারীদের সহিংসতা থেকে সাধারণ ফিলিস্তিনিদের রক্ষা করার অজুহাতে এ অভিযান চালানো হলেও মূলত স্থানীয়দের বাড়িঘর থেকে উচ্ছেদ করে সেনাক্যাম্পে পরিণত করা হচ্ছে বলে অভিযোগ এসেছে।

কুসরার মেয়র আবদেল আজিম ওয়াদি জানান, ইসরায়েলি বাহিনী পুরো গ্রামটিকে বন্ধ সামরিক এলাকা হিসেবে ঘোষণা করেছে। এর আগে, রবিবার (৯ আগস্ট) থেকে বসতি স্থাপনকারীরা আবু রিদি ও হাসান পরিবারসহ স্থানীয় কয়েকটি ফিলিস্তিনিদের বাড়ি ঘেরাও করে তাদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) চালানো সেনা অভিযানের ফলে একাধিক পরিবার ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়। বাস্তুচ্যুত ফিলিস্তিনি নাগরিক কাহের ওদেহ জানান, ২০ থেকে ৩০ জনেরও বেশি সশস্ত্র সেনা তাদের দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং জোরপূর্বক বের করে দেয়। প্রায় ১০ ঘণ্টা পর কিছু পরিবারকে ঘরে ফেরার অনুমতি দেওয়া হলেও তারা বাসাবাড়ি লণ্ডভণ্ড অবস্থায় দেখতে পান। 

সূত্র -/বিবিসি/

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular