জাকারিয়া মিঞা, ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ মডেল মসজিদ রিসোর্স সেন্টারে ২০ এপ্রিল, রবিবার সকাল ১১ টায় ইসলামিক রিলিফ বাংলাদেশ এর বাস্তবায়নে ও ইসলামিক রিলিফ ইউএসএ- এর অর্থায়নে এবং সুপ্রিম-এশিয়া প্রকল্পের সহযোগিতায় উপজেলা পর্যায়ে “ধরলা মহিলা সমবায় সমিতি লিমিটেড (এ্যাপেক্স বডি)”এর ১২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠনের লক্ষ্যে জেলা প্রকল্প ব্যাবস্থাপক ছাবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেহনুমা তারান্নুম।
এসময় বক্তব্য রাখেন ইসলামিক রিলিফ বাংলাদেশের কো-অপারেটিভ ডেভেলপমেন্ট অফিসার বাবুল খন্দকার, উপজেলা সমবায় অফিসার বিদু ভূসন রায়, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সোহেলী পারভীন, পল্লী উন্নয়ন অফিসার উম্মে কুলসুম, যুব উন্নয়ন অফিসার ললিত মোহন রায়, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফুল আলম সোহেল, নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান হাছেন আলীসহ উপজেলার ৬ ইউনিয়নের ১৪০ টি সমিতির প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ইসলামিক রিলিফ বাংলাদেশের কর্মকর্তাগণ।
সকল সমিতির সদস্যদের সম্মতিক্রমে ১২ সদস্য বিশিষ্ট (এ্যাপেক্স বডি) কমিটি গঠন করা হয়। এতে সভাপতি শাহিনুর খাতুন, সহ-সভাপতি ফাতেমা খাতুন, সাধারণ সম্পাদক আদুরী রাণী ও কোষাধক্ষ নুরুন্নাহার বেগমকে নির্বাচিত করা হয়। এছাড়াও উক্ত কার্যনির্বাহী কমিতে ৮ জন নির্বাহী সদস্য নির্বাচিত হন।



