ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষফুলবাড়ীর সাবেক মেয়র শাহজাহান আলীর মৃত্যুতে এলাকায় শোক

ফুলবাড়ীর সাবেক মেয়র শাহজাহান আলীর মৃত্যুতে এলাকায় শোক

ডেস্ক নিউস: মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার দুই মেয়াদের সাবেক মেয়র শাহজাহান আলী সরকার (পুতু) ইন্তেকার করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বোববার (১৫ জুন) সকাল ৬:৪৫ মিনিটে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। শাহাজান আলী সরকার (পুতু) পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের মৃত আজাহার আলী সরকারের একমাত্র ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮বছর। তিনি স্ত্রী,চার কন্যা সন্তান ও আত্বীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মরহুমের জানাযা নামাজ সোমবার ১৬ জুন সকাল ১০টায় কানাহার কবরস্থানে অনুষ্ঠিত হবে। শাহাজাহান আলী সরকার পুতু ১৯৯৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ফুলবাড়ী পৌরসভার টানা দুই মেয়াদে মেয়র ছিলন। এদিকে শাহাজাহান আলী সরকার পুতুর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দগণ পৃথক পৃথক শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular