ঢাকা  সোমবার, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাফুলবাড়ী ডিগ্রী কলেজে ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ফুলবাড়ী ডিগ্রী কলেজে ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজে ২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ১১টায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা।

পরীক্ষায় ফুলবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারি থেকে দশম শ্রেণির মোট ৭৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুশৃঙ্খলভাবে এ পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষায় কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু। এ সময় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইয়াসিন আলী, সহকারি শিক্ষা অফিসার লিপিকা রানী এবং ফাইট আনটিল লাইট (ফুল) এর পরিচালক আব্দুল কাদের।

ফাইট আনটিল লাইট (ফুল) এর পরিচালক আব্দুল কাদের জানান, আমরা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও প্রতিযোগীতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে ফুল শিক্ষাবৃত্তির আয়োজন করেছি। আমরা সকলের সহযোগিতা কামনা করছি যাতে ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা চলমান থাকে।

পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু জানান, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে। ফলে পরীক্ষার্থীরা স্বস্তির সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের শিক্ষামূলক পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular