ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img

ফেরা

 

ফেরা

এই তো ক’ দিন। আমি ফিরে আসবো ই।
তোমার শ্যামল মায়াভরা আঙিনায় ফিরবোই।

কটা দিন খুব বৃষ্টি চলছে, ডুবে গেছে ঢাকা।
ডুবে গেছে  রাজপথ, অলিগলি, বন্ধ টঙ্গের দোকান।

আকাশের গায়ে মেঘেদের ছবি আঁকা,
তা দেখে শহর দুচোখে স্বপ্ন সাজায়।
কখন আবার বৃষ্টির ফোঁটা ঝরে,
দূরে আনমনে কে যেন বেহাগ বাজায়।

মগডালে যেদিন চড়ে বসলাম, শিকড়ের সে কী টান!
দুদ্দাড় শিকড়ের দিকে নামতে থাকি। মাটিতে পা।

মাটি, ফসল, পতঙ্গ, কুকুরের পায়ের ছাপ,
পাতার ফাঁকে ধু ধু আকাশ। সবুজ ডালে ইষ্টিকুটুম।

ধোঁয়া ওঠা কাপে তোমার হাতের স্পন্দন,
মন পড়ে থাকে তোমার কাছে।
জানালার কাচে বৃষ্টির শব্দ কথন,
ডানা মেলা পাখি আশ্রয় খোঁজে গাছে।

মাহমুদ মীর 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular